প্রয়াত কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা রামানন্দ সাগরের পুত্র প্রযোজক প্রেম সাগর। প্রেম সাগরের প্রয়াণ ইন্ডাস্ট্রির কাছে বড় ধাক্কা। সূত্রের খবর, রবিবার রাতেই হবে প্রেমের শেষকৃত্য।
প্রেম ইন্ডাস্ট্রিকে একঝাঁক হিট সিরিয়াল উপহার দিয়েছেন। বিখ্যাত টেলিভিশন শো ‘আলিফ লায়লা’ পরিচালনা করেছিলেন প্রেম। এ ছাড়াও প্রেম ‘কামধেনু গৌমাতা’ (২০২৫) এবং ‘কাকভূশুণ্ডী রামায়ণ’ (২০২৪)-এর মতো ধর্মীয় অনুষ্ঠানও তৈরি করেছিলেন। এ ছাড়াও তিনি ‘হাম তেরে আশিক হ্যায়’, ‘বসেরা’ এবং ‘জয় জয় শিব শঙ্কর’-এর মতো প্রোজেক্ট তৈরি করেছেন।
প্রেম সাগরের শেষকৃত্য মুম্বইয়ের জুহুতে পবন হংস শ্মশানে অনুষ্ঠিত হবে। প্রেমের মৃত্যু প্রসঙ্গে এনডিটিভিকে তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে, প্রেম সাগর বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। অসুস্থতা নিয়ে প্রেম সাগরকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তিও করা হয়েছিল। তবে শেষরক্ষা হয়নি।

Be the first to comment