প্রয়াত অভিনেত্রী প্রিয়া মারাঠে। মাত্র ৩৮ বছর বয়সে মৃত্যু অভিনত্রীর। গত একবছর ধরে তিনি ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত মারণ রোগ কাবু করে ফেলল তাঁকে। রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেত্রী।
১৯৮৭ সালের ২৩ এপ্রিল মুম্বইয়ে জন্ম প্রিয়ার। স্কুল-কলেজও মুম্বইয়েই। পড়াশোনা শেষ করে অভিনয় জগতে পা রাখেন প্রিয়া। মারাঠি সিরিয়াল ‘ইয়া সুখানোয়া’-তে প্রথম অভিনয় করেন প্রিয়া। এর পর ‘চার দিবস সাসুছে’ তাঁকে জনপ্রিয় করে তোলে। এর পর আর পিছন ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে।
একাধিক হিন্দি ও মারাঠি সিরিয়ালে অভিনয় করেছেন প্রিয়া, যার মধ্যে উল্লেখযোগ্য ‘কসম সে’, ‘পবিত্র রিশতা’। পাশাপাশি, কৌতুকাভিনেত্রী হিসেবেও জনপ্রিয় হয়ে ওঠেন। জানা গিয়েছে, গত এক বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন প্রিয়া। চিকিৎসায় কোনও খামতি রাখেননি অভিনেত্রী। কিন্তু শেষ পর্যন্ত মারণ রোগের সঙ্গে পেরে ওঠেননি। এদিন সকালে মারা যান তিনি।

Be the first to comment