প্রিমিয়াম ট্রেন বন্দে ভারত, তার মধ্যে বিনা চিকিৎসায় মারা গেলেন যাত্রী

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- অত্যাধুনিক সব রকমের পরিষেবা পাওয়ার কথা প্রিমিয়াম ট্রেন বন্দে ভারতে। কিন্তু সেই বন্দে ভারতের মতো প্রিমিয়াম ট্রেনেই এক যাত্রী ছটফট করতে করতে মারা গেলেন কার্যত বিনা চিকিৎসায় বলে অভিযোগ। বুধবার হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসে মৃত্যু হল কলকাতার ঢাকুরিয়ার বাসিন্দা বছর সাতান্নর হিমাদ্রী ভৌমিকের। ইস্ট কোষ্ট রেল জানিয়েছে, রেল তাদের সাধ‌্যমতো চেষ্টা করেছে যাত্রীকে বাঁচানোর জন‌্য।

যাত্রীদের অভিযোগ, চিকিৎসার জন্য রেলকর্মীদের ডেকেও কোনও সাড়া মেলেনি। রেলের তরফে বিশেষ কোনও সহযোগিতা করা হয়নি বলেই তাদের অভিযোগ। ছটফট করতে করতেই ওই যাত্রীর মৃত্যু হয়। জানা গিয়েছে, কটক ঢোকার আগে ট্রেনটি দাঁড়িয়ে থাকে বেশ কিছুক্ষণ। কটক ছাড়ার পর ট্রেনের সি-২ কামরার এক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। শারীরিক অস্বস্তিতে ছটফট করতে থাকেন। যাত্রীরা তা দেখে চিকিৎসকের জন্য টিকিট পরীক্ষকের কাছে জানান। টিটিই ভুবনেশ্বরে বিশয়টি জানানোর পর জানান, সেখানে চিকিৎসা হবে।

যাত্রীদের আরোও অভিযোগ, রেলের তরফে সেই স্টেশনে কোনও সহযোগিতা করা হয়নি। যাত্রীরা এদিক সেদিক দৌড়েও কোনও রেলকর্মীরে দেখা পায়নি বলে অভিযোগ। টিকিট পরীক্ষক ও আরপিএফ ট্রেন ছাড়ার জন‌্য যাত্রীদের ট্রেনে চড়তে বলেন। কিন্তু তারা নড়েন নি। ট্রেন প্রায় এজন‌্য পঁয়তাল্লিশ মিনিট সেখানে দাঁড়িয়ে থাকে। এরপর সেখানে ব‌্যাটারি গাড়ি নিয়ে হাজির হয় আরপিএফ। এরপর যখন তাকে সেটাতে তোলা হয় তখন তার মৃত্যু হয়েছে বলে অনুমান করেন যাত্রীরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*