২৯ মে উত্তরবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী মোদি

Spread the love

রোজদিন ডেস্ক : মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মাঝে বড় ঘোষণা বিজেপির। আগামী ২৯ মে উত্তরবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর আগমনের খবর সংবাদমাধ্যমের সামনে জানালেন সাংসদ মনোজ টিগ্গা।
‘অপারেশন সিঁদুর’–এর সাফল্যের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম বঙ্গ সফর হবে আগামী ২৯ মে। রাজ্যের একাধিক জায়গায় যাওয়ার পাশাপাশি তিনি পা রাখবেন আলিপুরদুয়ারেও। এদিকে প্রধামমন্ত্রীর আসার খবর দলের কাছে পৌঁছতেই এদিন সকাল সকাল আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে পৌঁছে যান সাংসদ মনোজ টিগ্গা, ফালাকাটার বিধায়ক দীপক বর্মণ, কালচিনির বিধায়ক বিশাল লামা সহ অন্যান্যরা। ঘুরে দেখেন প্যারেড গ্রাউন্ড। এখানেই সভা করবেন মোদি। তাঁর বহুমূল্য বক্তব্য শুনতে যাতে সাধারণ মানুষের কোনও সমস্যা না হয়, তাই সবটা আগেভাগে দেখে নিলেন সাংসদ ও বিধায়কেরা।
উল্লেখ্য, ২০১১ ও ২০১৬ সালে মাদারিহাটে এসেছিলেন নরেন্দ্র মোদি। দীর্ঘ নয় বছর পর প্রধানমন্ত্রীর আসার খবরে নিঃসন্দেহে দলীয় কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*