শহরে প্রধানমন্ত্রী (Primeminister), আজ ও আগামীকাল যান নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

Spread the love

রোজদিন ডেস্ক : আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী (Primeminister)।সোমবার কলকাতায় তাঁর একাধিক কর্মসূচি রয়েছে।তাঁর সফরকে ঘিরে শহরে সর্বোচ্চ নিরাপত্তা ও যান নিয়ন্ত্রণ করা হবে। সিপি মনোজ ভার্মা জানান, ১৪ সেপ্টেম্বর দুপুর সাড়ে ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত এবং ১৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৪টে পর্যন্ত শহরের রাস্তায় ভারী পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে। ১৪ সেপ্টেম্বর রাজভবনের দক্ষিণ গেট থেকে আরআর অ্যাভিনিউ, রেড রোড হয়ে জে অ্যান্ড এন আইল্যান্ড পর্যন্ত নিয়ন্ত্রণে আওতায় থাকবে। এজেসি বোস রোড থেকে হাসপাতাল রোড, লাভার্স লেন, খিদিরপুর রোড হয়ে জে অ্যান্ড এন আইল্যান্ড পর্যন্ত যাতায়াতে নিষেধাজ্ঞা থাকছে। ১৫ সেপ্টেম্বর রাজভবনের দক্ষিণ গেট থেকে আরআর অ্যাভিনিউ, রেড রোড হয়ে জে অ্যান্ড এন আইল্যান্ড হয়ে ফোর্ট উইলিয়ামের পূর্ব গেট পর্যন্ত বন্ধ থাকবে। খিদিরপুর রোড এবং সংলগ্ন এলাকাও বন্ধ রাখা হবে। ১৪ তারিখ সকাল ৬টা থেকে ১৫ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত রাজভবনের আশপাশের রাস্তায় কোনও ভারী যান চলবে না। তাই এই দু’দিন যাত্রীদের বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দিয়েছে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*