রোজদিন ডেস্ক : ভোটমুখি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে কুড়ি দফা জনতার চার্জ শিট প্রকাশ করলেন কংগ্রেস নেত্রী তথা সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। বৃহস্পতিবার হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে দুর্নীতি, প্রাতিষ্ঠানিক সিন্ডিকেট রাজ, আদিবাসীদের জমি কর্পোরেটদের দেওয়া ইত্যাদি অভিযোগ আনা হয়েছে। রাজ্যে সরকার বেআইনি কার্যকলাপে মদত দিচ্ছে, বেআইনি র্যাট হোল খনি চালানো, নিষিদ্ধ ড্রাগ, বেআইনি কয়লা তোলা, ইত্যাদি অভিযোগ আনেন তিনি।
মুখ্যমন্ত্রী, তাঁর ঘনিষ্ঠ মন্ত্রীরা, পরিবারের সদস্যরা প্রচুর বেআইনি সম্পদের অধিকারী বলেও অভিযোগ। অসমের ঋণ ২ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে, দায়িত্বজ্ঞানহীন প্রশাসন ও আর্থিক ব্যবস্থাপনা এর জন্য দায়ী।
অসমের জনসাধারণের অর্থ, যা পরিকাঠামো, জল, রাস্তাঘাট ইত্যাদির জন্য খরচ হওয়ার কথা, তা অন্য খাতে, রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে।
রাজ্যের বিজেপি সরকার সরকারি শিক্ষার টুঁটি টিপে ধরেছে, স্থানীয়দের সঙ্গে কোন আলোচনা ছাড়াই ৯ হাজার স্কুল বন্ধ হয়ে গেছে বলে এই চার্জশিটে অভিযোগ করা হয়।

Be the first to comment