রোজদিন ডেস্ক :
বিশিষ্ট সাংবাদিক, রাজ্যে বামপন্থী শ্রমিক আন্দোলনের গুরুত্বপূর্ণ মুখ প্রীতি গুহ মজুমদার (৬৯) আজ প্রয়াত হয়েছেন। তিনি সান্ধ্য সত্যযুগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। এই পত্রিকা সহ রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের সমবায় আন্দোলনে প্রীতি গুহ মজুমদার অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্ব, প্রগতিশীল চিন্তাধারা, দৃপ্ত লেখনী, সম্পাদনায় সমৃদ্ধ হয়ে ওঠে সান্ধ্য সত্যযুগ। রাজ্য তথা দেশের সংবাদ পত্র ক্ষেত্রে সমবায়ের মাধ্যমে এই পত্রিকা নিরবচ্ছিন্ন ভাবে প্রকাশ করায় তাঁর অনন্য সাফল্য নজিরবিহীন।
তাঁর প্রয়াণে সমবায়, বামপন্থী আন্দোলনের অপুরনীয় ক্ষতি হোল বলে পত্রিকার সাংবাদিক, কর্মী মহল সহ বিভিন্ন মহল মনে করেন।
তাঁর স্বামী তথা সহযোদ্ধা চিত্ত দেবনাথ, কন্যা ও জামাতা বর্তমান।
প্রীতি গুহ মজুমদারের প্রয়াণে সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment