রোজদিন ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় কলেজ (Vangar college) সোমবার ছাত্র বিক্ষোভে উত্তাল হয়। ওই কলেজের পরিচালন সমিতির মাথায় বিজেপি নেতা সায়ন্তন বসু-কে বসানোর প্রতিবাদে তুমুল বিক্ষোভ দেখান এসএফসি, আইএসএফের পড়ুয়া রা। এইদিন সায়ন্তন বসু ওই কলেজে গেলে তাঁরা তুমুল বিক্ষোভ দেখান। এবিভিপি-র সমর্থকদের সঙ্গে তাঁদের বচসা বাধে।
পুলিশ গোলমাল থামাতে লাঠি চালায়, কয়েকজনকে গ্রেফতারও করে। রাত অবধি এর রেশ চলে। সহপাঠীদের মুক্তির দাবিতে এসএফআই, আইএসএফের সমর্থকরা তুমুল বিক্ষোভ দেখান।
সিপিএম নেতা সুজন চক্রবর্তী ভাঙড় কলেজে প্রতিবাদী পড়ুয়াদের এপর লাঠি চালনার তীব্র নিন্দা করেন। আরএসএসের কর্মী সায়ন্তন বসুকে কোন যোগ্যতার ভিত্তিতে কলেজের মাথায় বসানো হয়েছে, প্রশ্ন তোলেন তিনি। এতে পড়ুয়াদের ক্ষোভ স্বাভাবিক বলে সুজন চক্রবর্তী মনে করেন।

Be the first to comment