- দেশের শীর্ষ শিল্পপতি মুকেশ অম্বানির সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অম্বানিদের বাসভবনে এই হাইভোল্টেজ বৈঠক হয়। বাংলায় রিলায়েন্সের ব্যবসা বিস্তার ও বিনিয়োগের লক্ষ্যে বৈঠক বলে সূত্রের খবর।
- ছুটি না নিয়ে স্কুল কামাই করা যাবে না। অনুমতি ছাড়া স্কুলে অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।
- ভুতনিতে বন্যার জল কমতে শুরু করেছে। এই পরিস্থিতিতে জলবাহিত রোগ ছড়ানোর আশঙ্কা থাকে। তাই মানিকচক ব্লকের সরকারি হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের একাধিক চিকিৎসকের দল নৌকো নিয়ে ছুটে চলেছেন বাড়িতে, আশ্রয় শিবিরে।
- নথি ও সই জাল করে সরকারি জমি বিক্রির অভিযোগে গৌতম দত্ত নামে সরকারি হাসপাতালের কর্মীকে গ্রেপ্তার করেছে নকশালবাড়ি থানার পুলিশ। গৌতমের পাশাপাশি শুভম ঘোষ নামে তাঁর সঙ্গীকেও গ্রেপ্তার করা হয়েছে।
- পুরসভার চেয়ারম্যানের পদত্যাগ করার ১১ দিনের মাথায় এ বার ভাইস চেয়ারম্যানও পদত্যাগ করলেন। মালবাজার পুরসভার ভাইস চেয়ারম্যান মিলন ছেত্রী সোমবার দুপুরে তাঁর পদত্যাগপত্র পুরসভার নির্বাহী আধিকারিক চন্দ্রশেখর দাসের কাছে জমা দিয়ে পুরসভা ছেড়ে বেরিয়ে চলে যান।
- সিনেমা দেখতে গিয়ে হলের ভিতরে এক মহিলা চিকিৎসকের শ্লীলতাহানি করার অভিযোগে ছয় যুবককে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার সন্ধেয় দক্ষিণ কলকাতার একটি মাল্টিপ্লেক্সে এই ঘটনা ঘটে।
- পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম এ বার নিজেদের তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রয়োজন মিটিয়ে অতিরিক্ত কয়লা খোলা বাজারে বিক্রি শুরু করেছে। প্রথম পর্যায়ে এনটিপিসি–কে পাঁচ লক্ষ টন কয়লা সরবরাহের সমঝোতাপত্র স্বাক্ষর করেছে নিগম। প্রথম দিনই এনটিপিসি–কে সরবরাহ করা হয়েছে ১০ হাজার টন কয়লা।
- বিহারে দশম শ্রেণির এক কিশারীর শ্লীলতাহানির ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের বিরুদ্ধে পসকো আইন-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।
- নজিরবিহীন সিদ্ধান্ত নিল আমেরিকার পাঁচটি বড় টেলিভিশন নেটওয়ার্ক। সোমবার থেকে প্রেসিডেন্টের যৌথ টেলিভিশন পুল কভারেজ বন্ধ করে দিল Fox News, ABC News, CBS News, CNN এবং NBC News।
- হোয়াইট হাউসে একাধিক মিডিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই আবহেই সোমবার থেকে নতুন ব্রডকাস্ট টিভি চালু হলো। হোয়াইট হাউসের অফিসিয়াল ইউ টিউব চ্যানেলের মাধ্যমে চব্বিশ ঘণ্টার এই নিউজ় চ্যানেলে আমেরিকার প্রেসিডেন্টের যাবতীয় কাজকর্মের ভিডিয়ো ছবি দেখা যাবে।

Be the first to comment