রোজদিন ডেস্ক : এক সময় IAS পরীক্ষায় বিভিন্ন বিষয়ে জাল নথি পেশের দায়ে কাজ গেছে তাঁর। এবার তাঁর বাড়ি থেকে অপহৃত এক ট্রাক চালককে উদ্ধার করা নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। এবার অভিযোগের নিশানায় পূজার (Puja) মা। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, গত শনিবার মুম্বাই ও নবি মুম্বাই এর সংযোগ স্থলে একটি গাড়ির সঙ্গে ট্রাকের ধাক্কা লাগা নিয়ে তুমুল বচসা বাধে। গাড়ির আরোহীরা জোর করে ট্রাক চালককে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। পরে ট্রাক মালিকের অভিযোগে পুলিশি তদন্তে পুণেতে গাড়িটির হদিশ মেলে। সেটি পূজা খেড়করের বাড়ি। পুলিশ অপহৃত ট্রাক চালক প্রহ্লাদ কুমারের খোঁজে সেখানে গেলে পূজার মা তাঁদের বাধা দেন। পুলিশ ট্রাক চালককে উদ্ধার করে নবি মুম্বাই এ ফিরিয়ে আনে।
প্রসঙ্গত, নিজের নাম, বাবা মা-র নাম, জাতি ইত্যাদি ক্ষেত্রে ভূয়ো নথি পেশের দায়ে আই IAS র শিক্ষানবিশ পদ থেকে বরখাস্ত করা হয় পূজা খেড়করকে। ভবিষ্যতে ইউ পি এস সি র কোন পরীক্ষায় তিনি বসতেও পারবেন না।
এবার ফের জোর করে ট্রাক চালককে অপহরণের দায়ে অভিযুক্ত তাঁর পরিবার।

Be the first to comment