পুজোর পরেই বাংলায় SIR। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক-এর অফিসে প্রস্তুতি তুঙ্গে।
নবম দশম নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন আলিপুর বিশেষ সিবিআই আদালতে। হাসপাতাল থেকে পার্থ চট্টোপাধ্যায় এবং জেল থেকে জীবন কৃষ্ণ সাহা ভার্চুয়ালি হাজিরা দেন।
ই ডি র মামলায় আগেই জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, এবার সিবিআই-এর মামলায় জামিন পেলে পুজোর আগে জেল মুক্তি ঘটতে পারে পার্থ চট্টোপাধ্যায়ের।
সুবল সরেনের পর সন্তোষ মন্ডল। আবার এক চাকরিহারা শিক্ষকের মৃত্যু। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার শিক্ষক সন্তোষ মন্ডল একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। কিন্তু রবিবারের আগেই মানসিক অবসাদে তার স্বাস্থ্য ভেঙে গিয়ে মৃত্যু হয়।
মেদিনীপুরে ডিওয়াইএফআই এর বিক্ষোভ। জেলাশাসকের অফিস ঘিরে নিয়োগ দুর্নীতিকে ইস্যু করে বিক্ষোভ
মহিলা কংগ্রেসের চল্লিশ বছর পূর্তি উপলক্ষে সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভাপতি অলকা লাম্বা ইন্দিরা গান্ধীর ভূমিকার কথা উল্লেখ করেন।
মুর্শিদাবাদের রাণীনগরে বোমা বিস্ফোরণ। বোমা তৈরি করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে, তিনজন গ্রেপ্তার।
গোডাউনে বস্তা বস্তা রেশন এর চাল গম আটা উদ্ধার। জগৎবল্লভপুরে রবিবার দুপুরে অভিযান চালান থানার ভারপ্রাপ্ত অফিসার ওম প্রকাশ সিং
সদ্যোজাত কন্যা সন্তানকে মাটিতে পুঁতে ফেলার ঘটনা ঘটলো। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে।
আজ কলকাতার বিজয় দুর্গে কম্বাইন্ড কমান্ডারস কনফারেন্স এর সূচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিহার যান।

Be the first to comment