FBI প্রধান পদ যেতে পারে কাশ প্যাটেলের! জল্পনা শুরু

Spread the love

রোজদিন ডেস্ক : আমেরিকায় FBI প্রধান পদ কি হারাতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল? সম্প্রতি ট্রাম্প ঘনিষ্ঠ চার্লি  কার্কের হত্যাকাণ্ডে এই প্রশ্ন ক্রমেই জোরদার হচ্ছে। হাই প্রোফাইল এই হত্যা নিয়ে কাশ প্যাটেলের কিছু মন্তব্যে মার্কিন প্রশাসন খুশি নয় বলে খবর রটেছে। এমন কি তাঁকে ওই পদ থেকে সরানো হতে পারে বলে জল্পনা তুঙ্গে উঠেছে। আগামীকাল ও পরশু তাঁকে সেনেট ও হাউস জুডিসিয়ারি কমিটির সামনে হাজির হতে হবে। কনসারভেটিভ নেতা তথা ট্রাম্প ঘনিষ্ঠ চার্লি  কার্কের হত্যাকাণ্ডে তোলপাড় উঠেছে ওই দেশে। দুই কমিটির সামনে কাশ প্যাটেলের উত্তর কি হবে তা নিয়ে চর্চা চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*