রোজদিন ডেস্ক : ভারতের সঙ্গে আমেরিকার (USA) শুল্ক যুদ্ধ কি মিটতে চলেছে? আজ রাতে ওই দেশের প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ ঝটিকা সফরে দিল্লি আসছেন। তাঁর একদিনের এই সফর ঘিরে চর্চা এখন তুঙ্গে।
ব্রেন্ডন লিঞ্চ মধ্য ও দক্ষিণ এশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্কিত সহকারী প্রতিনিধি। আগামীকাল তাঁর সঙ্গে কথা বলবেন রাজেশ অগ্রবাল। উভয় দেশের বাণিজ্য নিয়ে তাঁদের মধ্যে প্রাথমিকভাবে আলোচনা হওয়ার সম্ভাবনা। যা নিয়ে রাজধানী দিল্লির অন্দর এখন সরগরম। গত মাসের শেষ দিকে আমেরিকার এক প্রতিনিধি দলের ভারতে আসার কথা ছিল। কিন্তু রাশিয়া থেকে তেল কেনা সহ নানা কারণে ক্ষুব্ধ মার্কিন প্রশাসন তা বাতিল করে। দেশের ওপর মোটা হারে শুল্ক ও জরিমানা আরোপ করে ওই দেশ। ভারতের এই বিষয়ে অনমনীয় মনোভাবে ক্রমেই নমনীয় হয় আমেরিকা। কাল উভয় দেশের প্রতিনিধি দের বৈঠকে শুল্ক যুদ্ধ কমবে কিনা সেই দিকে তাকিয়ে আছেন সংশ্লিষ্ট মহল।

Be the first to comment