রোজদিন ডেস্ক : মুখ্যমন্ত্রীর পথেই বঙ্গ বিজেপি (BJP)। কয়েকটি পুজো কমিটিকে এবার তারাও অনুদান দেবে বঙ্গ বিজেপি। সূত্রের খবর, মিঠুন চক্রবর্তীর নেতৃত্বে তৈরি কমিটিতে সিদ্ধান্ত নেওয়া হবে কোন কোন পুজো কত টাকা পাবে। কিন্তু এখানে রয়েছে শর্ত। টাকা নিলে ক্লাবগুলোকে মণ্ডপের বাইরে রাখতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। পুজো মণ্ডপে মোদির ছবি রাখার নিদান দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সমালোচনা ফিকে হওয়ার আগেই শিরোনামে উঠে এল বঙ্গ বিজেপি। এই নিয়ে রাজনৈতিক তরজা এখন তুঙ্গে। বিষয়টি প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। ক্ষমতায় আসার পর থেকে গত কয়েকবছর ধরে ক্লাবগুলোকে পুজো অনুদান দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে বাংলার মানুষের মন জয় করতে বিজেপির অনুদান দেওয়ার ভাবনাকে কটাক্ষ করছে অনেকেই।

Be the first to comment