PUJO SHOW AT EDEN – ক্রিকেটের নন্দনকাননে মহালয়ার সন্ধ্যায় মহামায়ার আবাহন

ইডেন থেকে সরছে রনজি ম্যাচ, জানালেন সৌরভ

Spread the love

রোজদিন ডেস্ক: পালাবদলের বাংলায় দুর্গাপুজোতেও অভিনবত্বের ছোঁয়া। মহালয়ার আগে থেকেই শুরু হয়ে যেত উদ্বোধন, রেড রোডে কার্নিভাল, সে সবই এখন অতীত। পরিবর্তনের বাংলায় এবার পুজো শুরু হবে মহালয়াতে। তবে চমক একটাই মহামায়ার আবাহন হবে ক্রিকেটের নন্দনকাননে। সেদিন ইডেনে থাকছে রাজ্য সরকারের উদ্যোগে মেগা শো। আর সেই শো-এর সেরা আকর্ষণ হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে স্টেডিয়ামে ঢুকবেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠান ও তাঁর প্রস্তুতির জন্য ইডেন থেকে সরছে বাংলার একটি রণজি ম্যাচ। সেই ম্যাচটি হবে কল্যাণী স্টেডিয়ামে। শুক্রবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ম্যাচের ভেনু পরিবর্তনের কথা জানান সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ বলেন, দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। পুজোয় ভারতের প্রধানমন্ত্রী আসবেন, সেটা আমাদের গর্বের বিষয়। এর আগে বিসিসিআই সভাপতি হিসেবে আহমেদাবাদ স্টেডিয়ামে ডোনাল্ড ট্রাম্পের অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম। সেটা এখনও মনে আছে। আশা করি ইডেনেও মনে রাখার মতো অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানের নিরাপত্তা ও প্রস্তুতির জন্য ২৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর, ইডেন থাকবে এসপিজির জিম্মায়। ফলে ইডেনে কোনও ম্যাচ করা যাবে না। এদিকে ১১ অক্টোবর থেকে রনজি অভিযান শুরু করবে বাংলা। প্রথম ম্যাচ দিল্লির বিরুদ্ধে। ফলে ইডেনে ওই ম্যাচ হচ্ছে না বলেই দেওয়া যায়।

ফলে ওই সময় ইডেনে বাংলার রনজি ম্যাচ করা যাবে না। তবে সমস্যা নেই, আমাদের হাতে অনেক বিকল্প মাঠ আছে। কল্যাণী স্টেডিয়ামেও খেলা হয়। একটা ম্যাচ সরানো যেতেই পারে। কোনও সমস্যা হবে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*