রোজদিন ডেস্ক: জাতীয় কংগ্রেস নেতৃত্ব পঞ্জাব সহ ছয় রাজ্যে পর্যবেক্ষক পদে রদবদল করলেন। পঞ্জাবের দায়িত্ব দেওয়া হয়েছে রাজস্থানের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সচিন পাইলট কে।। আগামী বছর পঞ্জাবের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের আগে তাঁকে এই দায়িত্ব দেওয়া তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক মহল মনে করেন।
ঘটনা ক্রমে বিজেপি ও এবার পঞ্জাব বিধানসভার নির্বাচন কে পাখির চোখ করেছে।। তারা ও দলের রাজস্থানের বিশিষ্ট নেতা সতীশ পুনিয়াকে পঞ্জাবের দায়িত্ব দিয়েছে।।
জাতীয় কংগ্রেস নেতৃত্ব শনিবার পঞ্জাব সহ ছয় রাজ্যের পর্যবেক্ষক নিয়োগ করেছে।
তাঁরা হলেন, গুজরাটে রণদীপ সিং সুর্যেওয়ালা, অসমে ভূপেশ বাঘেল, ছত্তিশগড়ে সুখদেও ভগত, অন্ধ্রপ্রদেশে পি ভি মোহন ও মহারাষ্ট্র এ সিরিভেল্লা প্রসাদ।
রণদীপ সিং সুর্যেওয়ালা গুজরাটের সঙ্গে কর্ণাটকের অতিরিক্ত দায়িত্ব ও সামলাবেন।
কংগ্রেস নেতৃত্ব তিন বরিষ্ঠ নেতা জিতেন্দ্র সিং, রমেশ চেন্নিথালা ও মণিকম ঠাকুর কে পর্যবেক্ষক পদে অব্যাহতি দিয়েছেন।
শনিবার দলের সাধারণ সম্পাদক কে, সি বেণুগোপালের স্বাক্ষরিত এই বিবৃতিতে জানানো হয়, জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের অনুমোদন ক্রমে এই রদবদল হয়েছে।

Be the first to comment