হাড় প্রতিস্থাপন করে নজির সৃষ্টি আর জি কর হাসপাতালে

Spread the love

রোজদিন ডেস্ক : হাড়ের সমস্যায় গুরুতর অসুস্থ যুবকের পায়ে সফল ভাবে হাড় প্রতিস্থাপন করে নজির গড়লো আর জি কর হাসপাতাল। উত্তর ২৪ পরগণার বিড়ার বাসিন্দা রিজাউদ্দিন মন্ডল (৩১) ২০২৩ সালে দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকে পায়ের সমস্যায় ভুগছিলেন। একের পর এক অস্ত্রোপচার, প্লাস্টিক সার্জারি করে ও স্বাভাবিক জীবনে ফেরা প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। চিকিৎসকরাও তাঁর পায়ের অবস্থা দেখে উদ্বিগ্ন হয়ে ওঠেন। শেষ অবধি মৃতদেহের হাড় প্রতিস্থাপন করে তাঁর পা সুস্থ করে তোলার পথে অনেকটাই সফল তাঁরা। হাসি ফুটেছে রোগীর পরিবারেরও।
সূত্রের খবর, সদ্য মৃত ব্যক্তির হাড় সংগ্রহ ও তা প্রতিস্থাপন এখানে সহজ লভ্য নয়। ব্যায়বহুলও। এই চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ প্রায় আড়াই লক্ষ টাকা মঞ্জুর করেন। চেন্নাই এর হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে গ্রিন করিডরের মাধ্যমে তা এনে প্রতিস্থাপন করা হয়। এর ফলে রিজাউদ্দিন ধীরে ধীরে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরবেন।
উল্লেখ্য, আর জি করের তরুণী চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ, হত্যার পর সারা দেশে তোলপাড় উঠেছিল। এবার বিরল চিকিৎসা, অস্ত্রোপচার করে উজ্জ্বল নজির গড়লেন চিকিৎসকরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*