ফের হাইকোর্টে পিছলো আরজিকর মামলার শুনানি

Spread the love

রোজদিন ডেস্ক : ফের হাইকোর্টে পিছলো আরজিকর মামলার শুনানি। সিবিআই তদন্তে অনাস্থা জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন আরজি করের নির্যাতিতার পরিবার। মঙ্গলবার সেই মামলার শুনানিই পিছিয়ে গেল। আগামী ২৭ অগস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এই মামলায় হলফনামা জমা দিয়েছে রাজ্য। আগামী ১৯ আগস্টের মধ্যে জবাবী হলফনামা জমা দিতে হবে তাঁদের। এরপরই মামলার পরবর্তী শুনানি হবে।

আরজি কর মামলায় সিবিআই তদন্তের সন্তুষ্ট নয় নিহত তরুণী চিকিৎসকের পরিবার। আরও তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা। সিবিআই চার্জশিটের উপরে অনাস্থা প্রকাশ করেন তাঁরা। রাজ্যের হলফনামার জবাব হিসেবে হলফনামা জমা দিতে চেয়ে আবেদন জানান পরিবারের আইনজীবী।

প্রসঙ্গত উল্লেখ্য,  ৯ আগস্ট ২০২৪, আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা যায়, তাঁকে ধর্ষণ ও খুন করা হয়েছে। কলকাতা পুলিশ তদন্তে নেমে সঞ্জয় রায়কে গ্রেফতার করে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*