আরজি কর মামলা: চার পুলিশ কর্তার ভূমিকা খতিয়ে দেখার নির্দেশ শিয়ালদহ আদলতের

Spread the love

রোজদিন ডেস্ক : আরজি কর হাসপাতালে এক মহিলা চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ ও খুনের মামলায় নজরে এবার কলকাতা পুলিশের চার আধিকারিক। গোটা ঘটনায় তাঁদের ভূমিকা ফের একবার খতিয়ে দেখার নির্দেশ দিল শিয়ালদহ আদালত। তদন্তে ওই চার আধিকারিকের কোনও গাফিলতি ছিল কিনা তা ভালো করে খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করাতে শুক্রবার লালবাজারকে নির্দেশ দিল শিয়ালদহ আদালত। ১২ সেপ্টেম্বর স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার সময় মৃতার পরিবারের আইনজীবী ওই চার পুলিশ আধিকারিকের ভূমিকায় প্রশ্ন তোলেন। ওই মামলায় শিয়ালদহ আদালতের নির্দেশ, খুন ও ধর্ষণের মামলায় তদন্তে গাফিলতির বিষয়ে কলকাতা পুলিশের চার অফিসারের ভূমিকা ভালো করে খতিয়ে দেখে, পদক্ষেপ করতে হবে।
শিয়ালদহের এসিজেএম আদালত আরও বলেছে, কলকাতার সিপিকে ওই পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ওঠা অসংগতির অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নিতে হবে। এর আগে আরজি কর-কাণ্ডে দোষী সাব্যস্ত হয়ে আমৃত্যু কারাদন্ডের সাজা ভুগছেন সঞ্জয় রাই। কিন্তু আদালতের মন্তব্য, তার মানে এটা নয়, যে আর কেউ এই অপরাধ ও ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত নয়। আগামী ১৪ নভেম্বর এই মামলার বিস্তারিত তথ্য দিয়ে আরও একটি স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*