কাকভোরে ভোটারদের নাম মোছা হয়, তোপ রাহুলের (Rahul Gandhi)

Spread the love

রোজদিন ডেস্ক : কেন্দ্রীয় নির্বাচন কমিশন (ECI) যতই তাঁর অভিযোগ অস্বীকার করুক, নিজের অবস্থানে অনড় কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। আজ সমাজ মাধ্যমে তিনি জানান, ভোর চারটেয় ভোট চুরির কাজ হয়, ছত্রিশ সেকেন্ডে সেই কাজ করে ফের ঘুমোতে যান ভোট চোররা। ই সি আই ভোট চোরদের রক্ষা করছে বলে ফের তোপ দাগেন তিনি।
গতকালই ভোট চুরি নিয়ে একের পর এক অভিযোগের তির ছুঁড়েছিলেন তিনি , এর পালটা ই সি আই সব মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়ে দেয়। তীব্র আক্রমণ করেন বিজেপি নেতারা ও। এই সব যে তাঁকে দমাতে পারবে না, তা পরিস্কার জানিয়ে দিলেন তিনি। আজও বলেন, কর্ণাটক ও মহারাষ্ট্র-এ ব্যপক হারে ভোট চুরি হয়েছে।
এবার অতন্দ্র নজরদারি চলছে এই সবের ওপর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*