রোজদিন ডেস্ক : ৯ আগস্টের পর ১৪ আগস্ট, তবে ১৪ আগস্ট ফের রাত দখলের ডাক নাগরিক সমাজের। তাকে সমর্থন জানিয়েছে একাধিক রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন। জুনিয়র ডাক্তার সহ সাধারণ মানুষ, সকলেই ফের নামছেন রাত দখলে এমনটাই দাবী করা হয়েছে।
৯ আগস্ট ২০২৫, কলকাতার আরজিকর মেডিকেল কলেজে ঘটে যাওয়া নৃশংস ঘটনার এক বছর৷ গত বছর অর্থাৎ ২০২৪ সালেও এই দিনে অর্থাৎ স্বাধীনতা দিবসের আগের রাতে ‘রাত দখল’ কর্মসূচি ছিল। এবার বছর ঘুরলেও না পাওয়া বিচারের দাবীতে ফের সেই রাত দখলের ডাক নাগরিক সমাজের।
এই রাত দখল নিয়ে সকলকে আহ্বান জানিয়েছেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখার্জি। তিনি বলেন, এটা আমাদের সব নাগরিকের নিজের অধিকার সুরক্ষিত করার রাত। আরজিকরে মতো নৃশংস ঘটনা আমাদের জানায় এ রাজ্যে মহিলারা কোনোমতেই সেফ নয়। এখন পর্যন্ত অভয়া বিচার পায়নি তাই তাঁর বিচারের দাবী সহ একাধিক ইস্যুতে এই রাত দখল কর্মসূচিতে সবাইকে অংশ নেবার আবেদন জানান তিনি।
জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকেও এই রাত দখলে সকলকে আহ্বান করা হয়েছে। যদিও ৯ আগস্ট নবান্ন অভিযানে জুনিয়র ডাক্তাররা ছিলেন। মিছিলে ছিলেন অভয়ার মা’বাবা। বিজেপির পক্ষ থেকে রাজ্যের বিরোধী দলনেতা পতাকা ছাড়াই ছিলেন এই নবান্ন অভিযানে। গতকালের অভিযান থেকে পুলিশের ভূমিকা নিয়ে একের পর এক প্রশ্ন তোলেন বিজেপি নেতৃত্ব।

Be the first to comment