ব্যাঙ্গালুরুর KSR’এ আজ তিনটি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : ক্রান্তিভিরা সাঙ্গোল্লি রায়ান্না বেঙ্গালুরু স্টেশনে আজ তিনটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এগুলি হল, ব্যাঙ্গালুরু থেকে বেলাগাভী, অমৃতসর থেকে শ্রীমাতা বৈষ্ণদেবী কাটরা এবং নাগপুর থেকে পুনে।এর পর তিনি ব্যাঙ্গলুরু মেট্রোর ইয়েলো লাইনের উদ্বোধন করবেন এবং আর ভি রোড রায়গুড়া থেকে ইল্কট্রনিক্স সিটি পর্যন্ত মেট্রোপথের সওয়ান হন।

জানা যায়, এরপরে তিনি শহরের বিভিন্ন সংযোগ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন ও একটি জনসভায় ভাষণ দেবেন। ভিত্তি স্থাপন করবেন ব্যাঙ্গালুরু মেট্রোর  ফেজ-থ্রি প্রজেক্টেরও। ৪৪ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের জন্য খরচ ধার্য হয়েছে ১৫ হাজার ৬১০ কোটি টাকা।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী- আর ভি রোড (রাগিগুড্ডা) থেকে বোম্মাসান্দ্রার মধ্যে ইয়েলো লাইনের যাত্রার সূচনা করবেন। এটি বেঙ্গালোর মেট্রোর দ্বিতীয় পর্যায়। ১৯ কিলোমিটার দীর্ঘ রেলপথে ১৬টি স্টেশন রয়েছে। এই রেলপথ নির্মাণে ব্যয় হয়েছে ৭,১৬০ কোটি টাকা। ইয়েলো লাইনের উদ্বোধনের ফলে বেঙ্গালুরুতে মেট্রো পরিষেবার মোট দৈর্ঘ্য হবে  ৯৬ কিলোমিটার।

এছাড়াও,  প্রধানমন্ত্রী ব্যাঙ্গালোর মেট্রোর তৃতীয় পর্যায়ের শিলান্যাস করবেন। এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ১৫,৬১০ কোটি টাকা। ৪৪ কিলোমিটার দীর্ঘ এই রেলপথে ৩১টি স্টেশন মাটির ওপরেই থাকবে। শহরের বসতি অঞ্চল, শিল্পাঞ্চল, বাণিজ্যিক এলাকা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলির ক্রমবর্ধমান চাহিদা পূরণ করবে এই রেলপথ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*