এসি লোকালের উদ্বোধনের দিনই তুলকালাম পরিস্থিতি দমদমে, সুকান্ত মজুমদারকে ঘিরে জয় বাংলা স্লোগান

Spread the love

রোজদিন ডেস্ক : আজ এসি লোকাল উদ্বোধনের দিনই দমদম স্টেশনে তুলকালাম পরিস্থিতি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখা যায় তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে। উঠল ‘জয় বাংলা’ স্লোগান। এরপরই দুই দলের কর্ম-সমর্থকদের মধ্যে শুরু হয় ধাক্কাধাক্কি। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দমদম স্টেশন চত্বরে।

আজ শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত এসি লোকাল ট্রেনের উদ্বোধন ছিল। সেখানেই উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, তমোঘ্ন ঘোষ সহ অনেকে। এসি লোকালটি শিয়ালদহ থেকে তাঁদের নিয়ে দমদমে আসে। তারপর বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন সুকান্ত। সেই সময়ই দেখা যায়, হঠাৎ করে আইএনটিটিইউসি-র একদল সদস্য স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁরা বলতে থাকেন বিজেপি বাংলা বিরোধী। এরপর  বাগযুদ্ধে জড়িয়ে পড়ে দু-দলই৷ পরিস্থিতি নিয়্ন্ত্রণে আনতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়। এই ঘটনায় ক্ষুব্ধ সুকান্ত বলেন, রেলমন্ত্রীকে জানাব, ভিডিও করতে বলেছি। সমস্ত ভিডিও আরপিএফ-কে দিয়ে রেলমন্ত্রীর কাছে পাঠাব।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*