রোজদিন ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে কলকাতা, দিল্লি সহ দেশের বিভিন্ন জায়গায় তুমুল বিক্ষোভ চলে। ককরোচ জনতা পার্টির ডাকা দিল্লির সমাবেশ নিয়ে দিন ভর চলে ধুন্ধুমার। তিন হাজারের বেশিজন কে পুলিশ এইদিন আটক করে। বিক্ষোভের এই তুমুল কলরোলের মাঝে প্রশ্ন ওঠে বিরোধী নেতা রাহুল গান্ধী কোথায়? শুক্রবার রাতে তাঁর নেতৃত্বে ইন্ডিয়া জোটের রাষ্ট্র পতি ভবন যাত্রা,সাংবাদিক দের সঙ্গে কথা ইত্যাদিতে সরগরম ছিল গোটা দিল্লি। এইদিন তাঁর দেখা না মেলায় বিভিন্ন মহলে বিস্ময় দেখা দেয়।
সূত্রের খবর, রাহুল গান্ধী এইদিন চেন্নাই গেছেন। মুখ্যমন্ত্রী বিজয়ের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন। একসঙ্গে মধ্যাহ্ন আহার ও সেরেছেন।
এইদিন দিল্লিতে সি জে পি, বামপন্থী,মমতাপন্থী প্রমুখ রাজনৈতিক দলের নেতাদের ব্যাপক ধরপাকড় নিয়ে কড়া সমালোচনা করেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। সমাজ মাধ্যমে তিনি বলেন,প্রথমে ওরা ( বিজেপি!) ২৫৪ জন সাংসদের ওপর চড়াও হয়েছিল, সম্পুর্ন বেআইনি ভাবে তাদের আটক করেছিল। এইদিন রাজধানী অবরুদ্ধ করে। পরিবহন বন্ধ করে দেয়। তরুণ, তরুণী দের আটক করে, মারধর ও করে।
দেশে গণতন্ত্র নেই বলে সুর চড়িয়ে তিনি বলেন, এখন দেশে মোদি – শাহর একনায়কতন্ত্র চলছে।
কলকাতায় এইদিন কংগ্রেস নেতা প্রদীপ প্রসাদ সহ অন্যরা জ্ঞানেশ কুমারের ইস্তফা র দাবিতে তুমুল বিক্ষোভ দেখান।
দিল্লিতে চার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অরবিন্দ কেজরিওয়াল, পিনারাই বিজয়ন ও মানিক সরকার কে ও আটক করা হয়েছিল।

Be the first to comment