Pujo Grant কাল থেকে, ১২ হাজারের বেশি নতুন পুজো ছাড়পত্র পেয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক: রাজ্যে এবার ১২ হাজার ৪০০ নতুন দুর্গা পুজো হচ্ছে। সব মিলিয়ে এই সংখ্যা ৫৭ হাজারের বেশি। শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কথা জানান। এবার ও রাজ্য সরকার পুজো কমিটি গুলিকে এক লক্ষ টাকা অনুদান দিচ্ছে। আগামীকাল থেকে এই টাকা দেওয়া শুরু হবে। তবে তাঁর অনুরোধে সাড়া দিয়ে দুশো টি মত পুজো কমিটি এই অনুদান নেবে না বলে জানিয়েছে। এতে খুশি মুখ্যমন্ত্রী।। এবার ও পুজো কমিটি গুলিকে বিদ্যুতে ছাড় দেওয়া হবে বলে তিনি জানান।
প্রাক্তন সরকারকে বিঁধে মুখ্যমন্ত্রী আর ও বলেন, আগে পুজো করার অনুমতি নিতে উচ্চ আদালতে ও যেতে হোত, এবার আর তা হয় নি।।
এইদিন ইডেন গার্ডেনে বর্ণময় অনুষ্ঠানে দুর্গা পুজোর সূচনা হয়। তিন হাজার ঢাকির এক সঙ্গে ঢাক বাজানো গিনেস বুকে স্থান পেয়েছে বলে জানা গেছে। তিন হাজার ড্রোনের মাধ্যমে সন্ধ্যার আকাশে ফুটে উঠেছে দেবী দুর্গার আগমনের অপরূপ ছবি,, আতসবাজি, শঙ্খধ্বনি তে মুখরিত হয়েছে ইডেন গার্ডেন।
আর এই সমারোহ নিয়ে বিরোধী দের অভিযোগে বিদ্ধ হোল রাজ্য সরকার।
মমতাপন্থী তৃণমূলের বক্তব্য, এইদিনের অনুষ্ঠানে ই দেড়শো কোটি টাকার বেশি খরচ হয়েছে। সরকারি কোষাগার থেকে এত টাকা খরচ নিয়ে প্রশ্ন তুলেছে ওই দল।
অন্যদিকে পুজোয় কলকাতা পুরসভা আয়োজিত “কলকাতা শ্রী ” পুরস্কার এবার বন্ধ বলে জানা গেছে। এর ফলে পুজো কমিটি গুলির আয় ও বন্ধ হয়ে গেল।
এই খাতে প্রতিযোগিতায় অংশ নিত কলকাতার অন্যতম সেরা পুজো গুলি ও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*