এসআইআর : ১৪ ডিসেম্বর দিল্লির রামলীলা ময়দানে সভা রাহুল গান্ধীর

Spread the love

রোজদিন ডেস্ক : এই রাজ্য-সহ দেশের একাধিক রাজ্যে চলা এসআইআর-কে অত্যাচার, ষড়যন্ত্র বলে তোপ দাগলেন কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী। আজ সমাজমাধ্যমে তাঁর অভিযোগ, এসআইআরে দেশব্যাপী নৈরাজ্য, বিশৃঙ্খলা দেখা দিয়েছে। প্রবল চাপে এ পর্যন্ত ১৬ জন বিএলও-র মৃত্যু হয়েছে।
এসআইআরের ভেক ধরে সারা দেশে যে নৈরাজ্য চলছে, এর ফলাফল কি? প্রশ্ন তুলে রাহুল গান্ধী বলেন, তিন সপ্তাহে ১৬ জন বিএলও কেউ হৃদরোগে, কেউ আত্মহত্যা করে মারা গেছেন। এসআইআর কোন সংস্কার না, এটি জোর করে চাপিয়ে দেওয়া অত্যাচার বলে তিনি তোপ দাগেন। বলেন, এটি অঙ্ক কষে পরিকল্পনা, যেখানে নাগরিকদের হেনস্থা ও অপ্রয়োজনীয় বিপুল চাপে বিএলও-দের মৃত্যু হচ্ছে। এটি কোন ব্যর্থতা নয়, একটি ষড়যন্ত্র ক্ষমতাসীনদের (পড়ুন বিজেপি) রক্ষা করার জন্য গণতন্ত্রকে বিসর্জন।
জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও একই কথা বলেন।
এই রাজ্যে এসআইআর বন্ধের আর্জিতে ইতিমধ্যে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যে বিএলও-দের মৃত্যু নিয়ে সরব তিনি। আজ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর তির-তীক্ষ্ণ বক্তব্যেও তারই প্রতিফলন বলে অভিজ্ঞ মহল মনে করেন।
অন্যদিকে রাজ্যপাল সি ভি আনন্দ বোস আজ বিএলও শান্তি মণি এক্কার অতিরিক্ত চাপে মৃত্যুর ঘটনার বিশদ অনুসন্ধানের কথা বলেন।
বিজেপির বিরুদ্ধে ভোট চুরি র অভিযোগ নিয়ে সরব হয়েছিলেন কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী। আগামী ১৪ ডিসেম্বর দিল্লির রামলীলা ময়দানে, ভোট চোর গদি ছোড় শীর্ষক মহা সমাবেশ করবে কংগ্রেস বলে দলীয় সূত্রে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*