রোজদিন ডেস্ক : রবিবারই দেশের প্রধান বিচারপতি পদে নিজের মেয়াদ শেষ করলেন বিচারপতি বি আর গাভাই। তাঁর জায়গায় আজ সোমবার দেশের ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন সূর্যকান্ত। তাঁর শপথগ্রহণে উপস্থিত থাকবেন ৬ দেশের প্রধান বিচারপতিরা। সূর্যকান্ত এক বছর দু-মাস ওই পদে থাকবেন। তাঁর মেয়াদ শেষ হবে আগামী ২০২৭ সালের ৯ ফেব্রুয়ারি। ২০১৯ সালের ২৪ মে থেকে সুনামের সঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতির দায়িত্ব সামলাচ্ছেন সূর্যকান্ত।

Be the first to comment