বন্যাপীড়িত রাজ্যগুলির জন্য প্রধানমন্ত্রীকে বিশেষ ত্রাণের আর্জি রাহুল গান্ধীর

Spread the love

রোজদিন ডেস্ক : বন্যাপীড়িত পঞ্জাব, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর ও হিমাচল প্রদেশে বিশেষ ত্রাণ সহায়তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আর্জি জানালেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী। এইদিন এক ভিডিও বার্তায় তিনি বলেন, পঞ্জাবে সাম্প্রতিক বন্যায় বিশাল ক্ষয় ক্ষতি হয়েছে। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ ও জম্মু কাশ্মীরের বন্যা পরিস্থিতিও খুবই উদবেগজনক। বন্যা পীড়িত রাজ্যগুলির এই সংকটে কেন্দ্রীয় সরকারের সহায়তা খুবই জরুরি। এই সব রাজ্যে বহু মানুষ প্রাণ, সম্পদ ইত্যাদি বাঁচাতে প্রচন্ড দুর্দশার মধ্যে আছেন। এই সব দূর্গত মানুষের জন্য অবিলম্বে বিশেষ ত্রাণের ব্যবস্থা করতে রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান।
উল্লেখ্য, প্রচন্ড বৃষ্টিতে পঞ্জাব-সহ উত্তর ভারতের এই সব রাজ্যে নদীগুলির জল বিপদ সীমার ওপরে উঠে ব্যপক ক্ষয়ক্ষতি করছে। শুধু পঞ্জাবেই এ পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে। আড়াই লক্ষর বেশি মানুষ বন্যার কবলে পড়েছেন। হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, জম্মু কাশ্মীরে ও বন্যা পরিস্থিতি উদবেগজনক।।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*