সিএএ-তে আবেদনের সময়সীমা বৃদ্ধি, কটাক্ষ কুনালের

Spread the love

রোজদিন ডেস্ক : কেন্দ্রীয় সরকার সিএএ ( নাগরিকত্ব সংশোধনী আইন) তে আবেদনের সময় সীমা ১০ বছর বৃদ্ধির সিদ্ধান্তকে তীব্র কটাক্ষ করলেন টিএমসি নেতা কুণাল ঘোষ। তার কথায়, বিভিন্ন বিষয় থেকে নজর ঘোরাতে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এস আই আর নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করে দমন পীড়ন, বাংলার বরাদ্দ আটকে দেওয়া, বাংলার বিরুদ্ধে নানা ব্যবস্থা, এখানকার শ্রমিকদের হেনস্থা ইত্যাদি করাই বিজেপির কাজ। ওরা উন্নয়নে নেই, বিভ্রান্তি সৃষ্টিতে আছে বলে তিনি মন্তব্য করেন। টিএমসি মুখপাত্রের দাবি, তারা মানুষের রোটি,কাপড়া, মকানের জন্য, উন্নয়ন-এর জন্য লড়াই এ আছেন৷ তাই থাকবেন ও।
প্রসঙ্গত বহু বিতর্কিত সিএএ আইনে ভারতে নাগরিকত্বর জন্য সময়সীমা আগে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর থাকলেও কেন্দ্র তা বৃদ্ধি করে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর করেছে। যা নিয়ে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*