রোজদিন ডেস্ক :
তিনি উত্তাল সমুদ্রে সাঁতার দিতে ভালবাসেন বলে রাহুল গান্ধী আজ তাৎপর্যপূর্ণ ভাবে মন্তব্য করেন। সমাজ মাধ্যমে সংক্ষিপ্ত বার্তায় তিনি লেখেন, যখন সমুদ্র উত্তাল থাকে, তখন তিনি সাঁতার কাটতে ভালবাসেন, কারণ এটি শিক্ষা দেয় যে তা আসলে আর এক রকম শান্তি।
সংক্ষিপ্ত এই বার্তার নেপথ্যে রাহুল গান্ধী কি বলতে চান তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা চলেছে। অনেকে এর নেপথ্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির তুলনা করছেন। এরপর তা শান্ত হবে এমনটা ই রাহুল গান্ধী ও মনে করেন বলে তাঁদের ধারণা।
রাহুল গান্ধীর মত রাজনীতিবিদ কোন কারণ ছাড়া এমন মন্তব্য করেন নি বলে মনে করেন তাঁর অনুগামীরাও।

Be the first to comment