Rahul Gandhi, হায়দ্রাবাদে গিগ কর্মীদের সঙ্গে বাইক সফর, তাঁদের জন্য একাধিক সামাজিক প্রকল্প ঘোষণা

Spread the love

রোজদিন ডেস্ক : 
কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী আজ তেলেঙ্গানার হায়দ্রাবাদে গিগ কর্মীদের সঙ্গে এক বাইক যাত্রায় অংশ নেন। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ও তাঁর সঙ্গে ছিলেন। দুই নেতাকে ঘিরে হায়দ্রাবাদে বিপুল উৎসাহ, উদ্দীপনা দেখা দেয়।
রাহুল গান্ধী গিগ কর্মীদের জন্য বেশ কিছু সামাজিক নিরাপত্তা ও কল্যাণ প্রকল্প উদ্বোধন করেন।


শিল্পারামম থেকে হায়দ্রাবাদের জয়ভেরি ময়দান অবধি এই রাহুল গান্ধীর এই বাইক সফরে পথের দু-পাশে জনতা তাঁকে উচ্ছসিতভাবে স্বাগত জানান।
তাঁদের জন্য বিমা-সহ একাধিক সামাজিক কল্যাণ প্রকল্প উদ্বোধন হওয়ায় গিগ কর্মীদের উচ্ছাস, আনন্দও ছিল চোখে পড়ার মত।


রাহুল গান্ধী হায়দ্রাবাদে ” ভারত সম্মেলন ২০২৬” এ বক্তব্য রাখেন। সেখানে উপস্থিত অতিথিদের সঙ্গে সাম্প্রতিক জাতীয়, অর্থনৈতিক নীতি ইত্যাদি নিয়ে আলোচনা করেন।
তাঁর এই সফর নিয়ে হায়দ্রাবাদে সব মহলে উচ্ছাস, আনন্দ পরিলক্ষিত হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*