প্রতিবেদন: নিট প্রশ্নফাঁস কেলেঙ্কারির প্রতিবাদ ও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে উত্তাল দেশ। চাপের মুখে প্রায় নজিরবিহীন ভাবে মধ্যরাতে এসে ভিডিয়ো বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে কঠোর ব্যবস্থার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু তাতে কতটা চিড়ে ভিজবে বলা কঠিন। প্রধানমন্ত্রীর ওই ভিডিয়ো বার্তার পরই তাঁকে পাল্টা দিলেন বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ‘মিস্টার মোদি’-কে সম্বোধন করে রাহুল স্পষ্ট বলেন, “আমাদের পড়ুয়ারা শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাইছেন। আপনি ওই মধ্যরাতের ভিডিয়ো বার্তায় তাদের দাবি ও আবেগকে এভাবে অবজ্ঞা করতে পারেন না।
তাদের তিনটি দাবি— ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করুন।
যারা আন্দোলনকারীদের মারধর করছে, তাদের ওপর অত্যাচার করছে, তাদের শাস্তি দিন।
গোটা ঘটনার জন্য নিঃশর্ত ক্ষমা চান।

Be the first to comment