প্রতিবেদন: তাঁর নিজের বাড়ি শান্তিনিকেতনে অবৈধ নির্মাণের অভিযোগ উঠেছিল আগেই। সেই অভিযোগে তাকে নোটিশ ধরিয়েছিল কলকাতা পুরসভা। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটি বাড়িতেই অবৈধ নির্মাণের অভিযোগে তাঁর বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে তলব করল কলকাতা পুরসভা। সূত্রের খবর, কালীঘাট এলাকার দু’টি বাড়ির নথি দেখতে চাওয়া হয়েছে তাঁদের কাছে। খুব সম্ভবত আজ শুক্রবারই পুরসভায় যেতে পারেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাই অমিত বন্দ্যোপাধ্যায়। রাজ্যে পালাবদলের পরই
কালীঘাটে অভিষেকদের বাড়ি নিয়ম মেনে তৈরি করা হয়েছিল কি না, খতিয়ে দেখতে আসরে নামে কলকাতা পুরসভা। অনুমোদিত নকশার বাইরে গিয়ে কী কী নির্মাণ ওই বাড়িতে হয়েছে, বাড়ির অনুমোদিত নকশা থেকে কী কী বিচ্যুতি রয়েছে, জানতে চাওয়া হয় অভিষেকের পরিবারের কাছে। সেই নথিপত্র নিয়েই অমিত বন্দ্যোপাধ্যায়কে এবার তলব করল পুরসভা। এর আগে কালীঘাটে অভিষেকের বাড়ির সামনে গিয়ে পুরসভার কর্মীরা মাপজোক করে এসেছিলেন। নোটিসও পাঠানো হয়েছিল ওই বাড়িতে। গত মাসে অভিষেকের সম্পত্তি থাকা একাধিক ঠিকানায় নোটিস পাঠিয়েছিল কলকাতা পুরসভা। সেই নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেকের বাবা ও মা। তাঁদের দাবি ছিল, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ি বিধি মেনেই তৈরি করা হয়েছে।

Be the first to comment