ট্রাম্পকে ভয় পান মোদি!! কটাক্ষ রাহুল গান্ধীর

Spread the love

রোজদিন ডেস্ক : মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে ভয় পান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! ঠিক এই ভাষাতেই মোদিজিকে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী। রাশিয়া থেকে ভারত আর তেল কিনবে না বলে ট্রাম্পের দাবির পরই সমাজমাধ্যমে এই কথা বলেন লোকসভার বিরোধী নেতা।

রাশিয়া থেকে ভারত তেল কেনায় তা ইউক্রেন যুদ্ধে তহবিলের কাজ করছে বলে অভিযোগ আমেরিকার। মোদিকে “তাঁর বন্ধু” সম্বোধন করে ট্রাম্প দাবি করেন, রাশিয়া থেকে আর তেল কিনবেন না বলে ভারতের প্রধানমন্ত্রী তাঁকে জানিয়েছেন।

এই খবর সামনে আসা মাত্র তীব্র কটাক্ষ করেন রাহুল। এর আগেও ট্রাম্প বারবার দাবি করেছেন, অপারেশন সিঁদুর এরপর ভারত ও পাকিস্তানকে কর বৃদ্ধির চাপ দিয়ে তিনি দুই দেশের যুদ্ধ বন্ধ করেছেন। যা নিয়ে মোদিজির মুখে একটি কথাও শোনা যায়নি।  আজ ফের ট্রাম্প রাশিয়ার তেল ভারত আর কিনবে না বলায় তেড়েফুঁড়ে আসরে নেমেছেন রাহুল গান্ধী ও তাঁর দল। সমাজমাধ্যমে রাহুল প্রশ্ন তুলেছেন, তবে রাশিয়ার থেকে তেল কেনা হবে কিনা ট্রাম্পই সিদ্ধান্ত নেবেন?? ট্রাম্প একের পর এক কটাক্ষ ছুঁড়লেও তাঁকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। আমেরিকায় অর্থ মন্ত্রীর সফর বাতিল হয়। মিশরে শান্তি  বৈঠক ও এড়ান প্রধানমন্ত্রী। অপারেশন সিঁদুর এর পর যুদ্ধ বন্ধ নিয়ে ট্রাম্পের দাবি নিয়েও প্রধানমন্ত্রী চুপ কেন প্রশ্ন তোলেন তিনি। তাঁর সাফ কথা, ট্রাম্পকে ভয় পান প্রধানমন্ত্রী!!

কংগ্রেস নেতা জয়রাম রমেশ মন্তব্য করেন, গত ১০ মে বিকেল ৫.৩৭ এ  আমেরিকার সচিব মার্কো রুবিও প্রথম অপারেশন সিঁদুর বন্ধের ঘোষণা করেছিলেন। রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ও ট্রাম্পের বক্তব্যর পর মোদিজির নীরব তা নিয়ে তাঁর কটাক্ষ, তবে কি ৫৬ ইঞ্চি চুপসে গেছে??

বিজেপি নেতা অমিত মালব্য এর পালটা দাবি করেন, প্রধানমন্ত্রী যদি ট্রাম্পকে ভয়ই পেতেন, তবে কি আর তাঁকে ট্রাম্প প্রকাশ্যে দারুণ মানুষ বলতেন? তিনি তিব্বত নিয়ে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী জহরলাল নেহরু ও ২৬/১১ র জঙ্গি হামলা নিয়ে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর প্রসঙ্গ টেনে রাহুল গান্ধীকে কটাক্ষ করেন। রাশিয়ার তেল কেনা নিয়ে বিদেশ মন্ত্রী জয় শংকর জানান, তাঁরা দেশ ও জাতির স্বার্থেই সিদ্ধান্ত নেন। এই সব নিয়ে আমেরিকার সমালোচনা করা তিনি খারিজ করে দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*