কলকাতায় অটো, মেট্রো রেলে চড়লেন রেলমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : 
কলকাতা এসে মেট্রো রেল, অটোয় চড়লেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করতে কলকাতা এসেছেন তিনি। বিমানবন্দরে নেমে কনভয়ে না উঠে তিনি সরাসরি চলে যান এখানকার মেট্রো স্টেশনে। তাঁর সঙ্গে সাংসদ জ্যোতির্ময় মাহাতো, মন্ত্রী জগন্নাথ চ্যাটার্জি ছিলেন। বিমানবন্দর থেকে মেট্রোয় তাঁরা নোয়াপাড়া স্টেশনে যান। মেট্রো সফর কালে রেল মন্ত্রী যাত্রীদের সঙ্গে কথা বলেন, তাঁদের সুবিধা অসুবিধার কথা জানতে চান। রেল মন্ত্রীকে সফর সঙ্গী পেয়ে খুশি যাত্রীরাও।
নোয়াপাড়া নেমে সঙ্গী সাংসদ, মন্ত্রীকে নিয়ে অটোয় চড়েন রেলমন্ত্রী। সেখান থেকে তাঁর জন্য রাখা কনভয়ের ওখানে যান। কলকাতায় আমজনতার সঙ্গে এই মেট্রো, অটোর সংক্ষিপ্ত সফরে দৃশ্যত উৎফুল্ল ছিলেন তিনি।
এরপর নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের একাধিক রেল প্রকল্প নিয়ে বৈঠক করেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। জানান, প্রাক্তন সরকারের আমলে রেল উন্নয়নে সহযোগিতা মেলেনি, এবার তাঁরা রাজ্যে ব্যাপকভাবে রেল ক্ষেত্রে বহু উন্নয়ন করবেন৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*