সওকত মোল্লাকে নিয়ে তুমুল বিক্ষোভ নিউ টাউনে, মাছ, ডিম নিয়ে হাজির মানুষ, বাজছে মাছচোর গানও! 

Spread the love

রোজদিন ডেস্ক :

তৃণমূলের দুবারের বিধায়ক সওকত মোল্লাকে নিয়ে একই সঙ্গে তুমুল বিক্ষোভ, বাঁধন ছাড়া উল্লাসের সাক্ষী হোল আজ নিউ টাউন৷ কাল রাতে তৃণমূলের৷ এই বাহুবলী গ্রেফতার হওয়ার পেয়ে ই অনেকটা স্বস্তিতে ছিলেন তাঁর এলাকার মানুষ জন। আজ সকাল থেকে দলে দলে সাধারণ মানুষ হাতে মাছ, ডিম ইত্যাদি নিয়ে এনআইএ দফতরের বাইরে এসে জড়ো হন। সঙ্গে ছিল ডিজে। সেখানে উচ্চ স্বরে ডি জে বাজিয়ে, “মাছচোর! মাছচোর, সওকতটা মাছচোর ” গান বাজানো হয়। অনেকে এই গানের সঙ্গে সওকত কে গ্রেফতারের উল্লাসে নাচ করেন। সব মিলিয়ে এক নজিরবিহীন পরিস্থিতি দেখা যায়।

অন্যদিকে সওকত মোল্লা কে আদালতে নিয়ে যাওয়ার খবরে সেখানেও ব্যাপক উত্তেজনা দেখা দেয়। বিজেপি কর্মী সমর্থক সহ বহু সাধারণ মানুষ সেখানেও জড়ো হয়েছেন।

নিউ টাউনে এনআইএ আধিকারিকরা কড়া নিরাপত্তার ঘেরাটোপে তৃণমূলের বাহুবলী নেতাকে বার করেন৷ বাইরে অপেক্ষারত জনতার তাঁকে লক্ষ্য করে ডিম, মাছ ছোঁড়ার সুযোগ হয়নি।

তবে তাঁর বিরুদ্ধে জমে থাকা রাশিকৃত ক্ষোভ উগরে দেন তাঁরা। গাড়ির পিছনে সওকত মোল্লার বিরুদ্ধে তুমুল ধ্বনি দিয়ে ধাওয়া করেন। কয়েকজন গাড়ির বনেটে, কাঁচে কিল মারেন।

গাড়ির জানলার কাঁচে এমন ভাবে ঢাকা দেওয়া ছিল, সওকত কে দেখা যাচ্ছিল না। প্রথমে তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য বিধান নগর হাসপাতালে নিয়ে যায় এনআইএ। সেখান থেকে ব্যাঙ্কশাল আদালত। সেখানে, নিউ টাউনে উত্তেজিত জনতার অনেকে তাঁর ফাঁসির দাবি করে বিক্ষোভে ফেটে পড়েন। সঙ্গে চোর চোর ধ্বনি ছিল।

বহু মানুষ, বিজেপি কর্মী, সমর্থকেরা উচ্চ স্বরে বলতে থাকেন, গত কয়েক বছরে কিভাবে তাঁরা অত্যাচারিত হয়েছেন।

স্বাস্থ্য পরীক্ষার পর প্রাক্তন বিধায়ককে নিয়ে যাওয়া হয়েছে আদালতে। সূত্রের খবর, এনআইএ তাঁকে দু সপ্তাহ হেফাজতে চাইবে।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*