নাবালিকাকে ধর্ষণ করে দিল্লিতে উড়ে এসছিল রাজন বিকা। স্ত্রীকে নিয়ে গুরগাঁও-তে গা ঢাকা দেয় সে। মঙ্গলবার সেই রাজন বিকাকেই গ্রেফতার করা হল। ধর্ষণের ১০ দিন বাদে নেপাল ও দিল্লি পুলিশের যৌথ অভিযানে ধৃত বিকা।
জানা যাচ্ছে, নেপালের চিতাওয়ানের বাসিন্দা রাজন বিকা (২৭) এলাকারই এক নাবালিকাকে ধর্ষণ করে। ১০ নভেম্বর ১২ বছরের নাবালিকাকে ঘরে আটকে চলে ধর্ষণ, অত্যাচার।ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে বিকা ও তার স্ত্রী পালিয়ে যায়। বিকার মোবাইল নম্বর ট্র্যাক করা শুরু করে পুলিশ। জানা যায়, সুনৌলি সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকে সস্ত্রীক বিকা। সেখানে থেকেই রাজধানী দিল্লিতে গা ঢাকা দেয়।
এরপরই দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করে চিতাওয়ানা জেলা পুলিশ। সাধারণ পোশাকে গুরগাঁওতে দিল্লি পুলিশের একটি টিম বিকার উপর নজর রাখতে শুরু করে। গতকাল রাতে দিল্লি ও চিতাওয়ানা পুলিশের মিলিত অভিযানে ধরা পড়ে রাজন বিকা।
নাবালিকার পরিবারও নেপাল থেকে পুলিশের সঙ্গে আসে। দিল্লি পুলিশের ১০ দিনের নজরদারিই রাজন বিকাকে চিহ্নিত করতে সফল হয়।

Be the first to comment