মঙ্গলেও ‘এপিক’ নিয়ে উত্তাল রাজ্যসভা, ওয়াকআউট তৃণমূল-সহ বিরোধীরা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- মঙ্গলেও সচিত্র পরিচয়পত্র ‘এপিক কার্ড’ নিয়ে উত্তাল হল দেশের উচ্চকক্ষ। এদিন এপিক বিষয়ে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করতেই বিক্ষোভ দেখায় তৃণমূল, বিজেডি-সহ বিরোধী দলগুলো। তারপরই জিরো আওয়ারে রাজ্যসভা ওয়াকআউট করে তৃণমূল ও বিজেডির সাংসদেরা।

সোমবার কংগ্রেসের বর্ষীয়ান নেতা মল্লিকার্জুন খড়্গের নেতৃত্বে বিরোধীদল গুলি রাজ্যসভায় ‘এপিক কার্ড’ নিয়ে আলোচনার দাবি তোলে। যদিও কেন্দ্র সেই আলোচনা দাবি খারিজ করে দেয় বলে অভিযোগ করে বিরোধীরা। এরপর মঙ্গলবারও রাজ্যসভা শুরু হতেই একই বিষয়ে আলোচনার জন্য দাবি করতেই এদিন রাজ্যসভার অধ্যক্ষ সেই দাবি খারিজ করে দেয়। এরপরই বিরোধীরা বিক্ষোভ দেখায়। এরপরই অধিবেশন ওয়াকআউট করে বেরিয়ে আসেন তৃণমূল সাংসদরা। তাঁদের অনুসরণ করে বিজেডিও ওয়াকআউট করে। এরপর একে একে অন্যান্য বিরোধীরাও এনিয়ে সুর চড়ান। অধিবেশন কার্যত ভেস্তে যায়। সংসদের বাইরে বেরিয়ে কেন্দ্রকে কার্যত তুলোধোনা করলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*