অযোধ্যায় রাম মন্দির, সোমবার গুরুত্বপূর্ণ বৈঠক হবে 

Spread the love

রোজদিন ডেস্ক :

অযোধ্যার রাম মন্দিরে আর্থিক অনিয়ম নিয়ে দেশ জোড়া বিতর্কের মধ্যে সোমবার রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র অছি পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। চম্পত রাই ও অনিল মিশ্রর ইস্তফা নিয়ে সেখানে আলোচনা হওয়ার জোর সম্ভাবনা। অছি পরিষদের প্রধান নৃত্যগোপাল দাসের মঠে এই বৈঠক হবে। জরুরি এই বৈঠকে রাম মন্দিরের সব সদস্য, পদাধিকারীদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

রাম মন্দিরের অর্থ আনিয়ম নিয়ে দেশে ক্ষোভের ঢেউ ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতিতে সোমবারের বৈঠকে কি হয় সেদিকে তাকিয়ে বিভিন্ন মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*