রোজদিন ডেস্ক: রাজধানী দিল্লিতে কিশোরীর গণধর্ষণ, হত্যায় দায়িত্ব কার? এই প্রশ্ন তুলেছেন কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী। শুক্রবার সমাজ মাধ্যমে তিনি বলেন, দিল্লি মহিলাদের কাছে প্রতিদিন ভয়ঙ্কর হয়ে উঠছে। স্বরাষ্ট্র মন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, অমিত শাহ জি, দিল্লি পুলিশ আপনার নিয়ন্ত্রণে, তবে মহিলাদের নিরাপত্তা য় দায়িত্ব কার?
অপরাধী রা এখানে নির্ভয়ে ঘুরে বেড়ায়, তবে দিল্লি পুলিশের কাজ কি সাধারণ নাগরিক দের ভয় দেখানো? কিশোরী কে নৃশংস ভাবে ধর্ষণ, হত্যায় অভিযুক্ত দের গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়ার জন্য রাহুল গান্ধী দাবি করেন। নারীদের সুরক্ষা ছাড়া দেশ এগোতে পারে না বলেন।
প্রসঙ্গত এই ভয়ঙ্কর ঘটনায় এক নাবালক সহ চার জনকে পুলিশ গ্রেফতার করেছে।

Be the first to comment