রোজদিন ডেস্ক: ফিলিপাইনের মিন্দানাও প্রদেশের বাঙ্গা য় একটি স্কুলে বন্দুকবাজের হামলায় তিন জন নিহত ও আটজন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে এই মর্মান্তিক ঘটনায় চোদ্দ বছর বয়েসী দুই পড়ুয়া প্রাণ হারিয়েছে।।বন্দুকবাজ ষোল বছর বয়েসী কিশোর নিজেও প্রাণ হারায়। এই ঘটনায় শিক্ষা বিভাগ উদ্বিগ্ন।
গত জুন মাস থেকে ওই দেশের স্কুলে এই নিয়ে তৃতীয় প্রাণঘাতী হামলা হোল। বন্দুকবাজের হামলায় আহত আট জনের চিকিৎসা চলছে।

Be the first to comment