প্রয়াত রতন থিয়াম! নাট্য শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- প্রয়াত রতন থিয়াম। ভারতীয় নাট্যজগতে হল অপূরণীয় ক্ষতি। যে মনিপুরকে তিনি নিজের মায়ের আসনে বসিয়েছিলেন, সেই মনিপুরকে অশান্ত অবস্থায় রেখেই বুধবার অর্থাৎ ২৩ জুলাই ভোররাতে ৭৭ বছর বয়সে মারা যান তিনি। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
১৯৮৯ সালে পদ্মশ্রী প্রাপক রতন ছিলেন সেই কয়েকজন পরিচালকদের মধ্যে অন্যতম, যারা প্রাচীন ভারতীয় ঐতিহ্যকে নাটকের আকারে তুলে ধরেছিলেন সকলের সামনে। তাঁর রচিত এবং নির্দেশিত নাটক আজও বহু মানুষকে স্পর্শ করে। শুধু মনিপুর নয়, গোটা ভারত এবং বিশ্বজুড়ে কয়েক কোটি দর্শক প্রভাবিত হয়েছেন রতন থিয়ামের নাটক দেখে।
শুধু একজন নাট্যকার নয়, তিনি ছিলেন একজন বিখ্যাত চিত্রশিল্পী এবং সঙ্গীতজ্ঞ। ১৯৮৪ সালের ২০ জানুয়ারি মনিপুরে জন্মগ্রহণ করেছিলেন তিনি। ১৯৭৪ সালে দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে স্নাতক হন তিনি। ১৯৮৭ সালে সঙ্গীত নাটক একাডেমী পুরস্কার এবং ১৯৮৯ সালে পদ্মভূষণ সম্মানে সম্মানিত হন এই নাট্যে ব্যক্তিত্ব। একের পর এক নাটক লিখেছেন, মঞ্চে বহু নাটকের নির্দেশনাও করেছেন। প্রাচীন নাটককে আধুনিকতার মোড়কে তুলে ধরতেন রতন। ‘চক্রব্যূহ’ ও ‘ঋতুসংহারম’-এর মতো নাট্য নির্মাণ করেছেন মঞ্চে। ১৯৮৯ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘রতন থিয়ামের মৃত্যুতে আমি শোকাহত, যিনি মণিপুরি থিয়েটারের আইকন এবং একজন সত্যিকারের কিংবদন্তি ছিলেন, যিনি মণিপুরি থিয়েটারকে বিশ্ব মানচিত্রে স্থান দিয়েছিলেন। ঐতিহ্য ও পরীক্ষার তাঁর অনন্য মিশ্রণ ভারতীয় পরিবেশন শিল্পকে অপরিসীমভাবে সমৃদ্ধ করেছিল এবং বিশ্বজুড়ে অনুরণিত হয়েছিল। আমার আন্তরিক সমবেদনা তাঁর পরিবার, বন্ধু এবং অনুসারীদের প্রতি।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*