আগামীকাল রথযাত্রা ; আজ নেত্র উৎসবে যোগ দেবেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- রথযাত্রার আগে বৃহস্পতিবার দিঘার জগন্নাথ মন্দিরে ‘নেত্র উৎসবে’ যোগ দেবেন মুখ্যমন্ত্রী। পুরীর রথযাত্রার মতোই দিঘাতেও সোনার ঝাড়ুতে রাস্তা পরিষ্কার করে শুরু হবে জগন্নাথ-বলরাম-শুভদ্রার রথযাত্রা। ইতিমধ্যে ব্যক্তিগত টাকা থেকে দিঘার মন্দির কর্তৃপক্ষকে সোনার ঝাড়ু দান করেছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার সেই সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে রথের রশিতে টান দিয়ে রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কি এই নেত্র উৎসব? জগন্নাথ দেবের নেত্র উৎসব যা নবযৌবন দর্শন নামেও পরিচিত, রথযাত্রার আগে অনুষ্ঠিত হয়। এই উৎসবে, জগন্নাথ, বলভদ্র এবং শুভদ্রার নতুন চোখ আঁকা হয় এবং তাদের নবযৌবনের রূপে সাজানো হয়। এই দিনে ভক্তরা বিশেষভাবে জগন্নাথ দেবের দর্শন লাভ করেন। সাধারণত, দেবস্নান যাত্রার পর ১৫ দিনের জন্য জগন্নাথ, বলভদ্র এবং শুভদ্রাকে একটি নির্দিষ্ট স্থানে রাখা হয়, যাকে অনসরা বলা হয়। এই সময়ের পর তাঁদের নতুন চোখ (নেত্র) আঁকা হয় এবং নবরূপে সাজানো হয়। এই উৎসবের পরেই রথযাত্রা শুরু হয়।

বৃহস্পতিবার সকাল ছ’টায় খুলে দেওয়া হল জগন্নাথ মন্দিরের দরজা। স্নান যাত্রার পরে উপাচার অনুযায়ী বন্ধ রাখা হয় মন্দিরের গর্ভগৃহ। সেই গর্ভগৃহের দরজা বৃহস্পতিবার সকালে খুলে দেওয়া হল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*