রেশন দুর্নীতির তদন্তে হাবরার একাধিক চাল ব্যবসায়ীর বাড়িতে ইডির তল্লাশি

Spread the love

রোজদিন ডেস্ক : ভোটের বাংলায় ফের শিরোনামে ইডি। দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল। তার তিনদিন আগে এই রাজ্যে ফের রেশন দুর্নীতির তদম্তে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। রেশন দুর্নীতির খোঁজে শনিবার সকালে উত্তর ২৪ পরগনার হাবড়ায় কয়েকটি জায়গায় হানা দিলেন ইডি কর্তার। তালিকায় চাল ব্যবসায়ী রাজীব সাহা ও পার্থ সাহার নাম রয়েছে। তাদের বাড়িতে তল্লাশি চলছে বলে খবর। একই সঙ্গে চাল ব্যবসায়ী সমীর চন্দ্রের নেতাজি রোডের বাড়ি ও সাগর সাহা নামে আর একজনের বাড়িতেও হানা দিয়েছে ইডি। সাগরও এলাকায় চাল ব্যবসায়ী বলেই পরিচিত। এই চারজন ছাড়াও আরও ৪ থেকে ৫ জন ব্যবসায়ীর বাড়িতে গিয়েছেন ইডির তদন্তকারীরা। সব মিলিয়ে ১৭টি জায়গায় একযোগে তল্লাশি চলছে। সূত্রের খবর, কয়েক বছর আগে বিপুল পরিমানে গম বোঝাই কয়েকটি ট্রাক বাংলাদেশে যাওয়ার পথে ধার পড়ে। সেই সূত্র ধরেই এই নামগুলি উঠে আসে। অভিযোগ ওঠে, ওই বিপুল গম বাংলাদেশে পাচার করা হচ্ছিল। ট্রাকগুলি ধরা পড়তেই গোটা ঘটনা জানাজানি হয়ে যায়। তদন্ত শুরু করে রাজ্য পুলিশ। পরে তদন্তভার নেয় ইডি। ইডির দাবি, ওই গম পাচারে জড়িত ছিল এরাই। রেশন দুর্নীতির তদন্তে নেমে এর আগে রাজ্যের তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি। গ্রেফতার হয় আরও কয়েকজন। সামনে আসে বিপুল অঙ্কের রেশন দুর্নীতির কথা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*