রোজদিন ডেস্ক :
এই রাজ্যে যখন দিকে দিকে বিক্ষিপ্ত হিংসার খবর, দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে মোটামুটি নির্বিঘ্নে ভোট পর্ব চলছে। কোয়াম্বাটুরে শাসক ডিএমকে – বিজেপি র সংঘর্ষে সাময়িক উত্তেজনা দেখা দেয়। দুপুর তিনটে অবধি পশ্চিম বঙ্গে ভোট পড়েছে ৭৮.৭৭%, তামিলনাড়ুতে ৭০%।
এই রাজ্যের ভোটে একাধিক জায়গায় বিজেপি প্রার্থী, কর্মীদের শারীরিক ভাবে আক্রমণ, গাড়ি ভাঙচূর, ভোটে বাধাদান, পুলিশকে আক্রমণ ইত্যাদি অভিযোগ ওঠে। অভিযোগের তির তৃণমূলের দিকে। নির্বাচন কমিশন এই সব কিছুই গুরুত্ব দিয়ে দেখছে।
আজ রাজ্যের ১৫২ টি আসনের নির্বাচনে ৩.৬০ কোটি ভোটার অংশ নিচ্ছেন, এর মধ্যে ১.৭৫ কোটি মহিলা।
অন্যদিকে তামিলনাড়ুর ২৩৪ টি আসনে আজ নির্বাচন। ভোটার সংখ্যা ৫.৭৩, কোটি।
শাসক ডি এম কে জোটের সঙ্গে এআইডিএমকে নেতৃত্বাধীন এনডিএ র হাড্ডাহাড্ডি লড়াই , যদিও অভিনেতা বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে ও এবারের ভোটে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এআইডিএম কে নেতাই, পলানিস্বামীর আশা এবার তাঁরাই ক্ষমতায় আসবেন। ফের সরকার গঠনের আশা করছেন এম, কে স্ট্যালিন ও।
ইতিমধ্যে কেরালাম, অসম ও পুদুচেরির নির্বাচন হয়ে গেছে।
আগামী ৪, মে সব রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হবে।

Be the first to comment