রোজদিন ডেস্ক: হাওড়া সহ এক লপ্তে পনের জন বি সি এস ( এক্সিকিউটিভ) পদে রদবদল করল রাজ্য সরকার।
তাঁদের সিংহ ভাগ কে বিভিন্ন পুরসভায় বদলি করা হয়েছে।
রাজ্যে আসন্ন পুরসভা নির্বাচন নিয়ে সরকার চিন্তা ভাবনা শুরু করেছে বলে ইঙ্গিত মেলে।
হাওড়া, পুর্ব বর্ধমান, আলিপুরদুয়ার, মালদা, কালিম্পং, পশ্চিম মেদিনীপুর ইত্যাদি জেলার ডি এম দের বদলি করে বারাসাত সহ বিভিন্ন পুরসভায় এক্সিকিউটিভ অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে।
আবার কয়েকজন বি ডি ও পদাধিকারী দের ডি এম করা হয়েছে।।
দীর্ঘ দিন হাওড়া পুরসভায় নির্বাচন হয় নি।।এই বছরের শেষে সেখানে পুর ভোট হতে পারে বলে আগেই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্য বহু পুরসভাতে ও ভোট আসছে।।
এই প্রেক্ষিতে রদবদল হোল বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment