গালি গালাজ দিয়ে সমস্যার সমাধান হয় না,বার্তা প্রধানমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক: গালি গালাজ দিয়ে সমস্যার সমাধান হয় না বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। শুক্রবার রাতে তিনি বিপথগামী দের সঠিক পথে নিয়ে আসা, সবাই মিলে দেশের জন্য কাজ করতে আহবান জানান।
যন্তর মন্তরে যা হয়েছে, দেশ ও দুনিয়া দেখেছে। কিছু দুষ্টু পড়ুয়া তাঁকে, তাঁর স্বর্গীয় মা কে গালি দিয়েছে।
প্রধানমন্ত্রী আক্ষেপ করে বলেন, ছোট বেলায় ভুল হয়। তবে এই দেশের কন্যা কি ভাবে এই সব ভাষা বলতে পারে,তিনি বিস্ময় প্রকাশ করেন। যুব সমাজের মধ্যে আক্রোশ আছে, তিনি বুঝতে পারছেন বলে জানান।
তা সত্বেও তাদের প্রতি কোন রোষ না রেখে পথভ্রষ্ট দের নতুন রাস্তা দেখানোর বার্তা দেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, সম্প্রতি নিট প্রশ্নপত্র ফাঁস আন্দোলনের সময় অনেকে কুকথা বলা নিয়ে সমালোচনা র ঝড় ওঠে। রাতে
প্রধানমন্ত্রী র এই বার্তা তাৎপর্য পূর্ণ বলে ওয়াকিবহাল মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*