RG Kar: অভয়া কান্ডে নাম জড়ানো অভীকদের বিরুদ্ধে তদন্ত কমিটি

Spread the love

রোজদিন ডেস্ক: অভয়া কান্ডে (RG Kar) নাম জড়ানো সাসপেন্ড হওয়া চিকিৎসক অভীক দের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠিত হয়েছে। প্রাক্তন সরকারের আমলে স্বাস্থ্য ক্ষেত্রে হুমকি সংস্কৃতির অন্যতম হোতা ছিলেন এই চিকিৎসক। স্নাতকোত্তরে ভর্তি হতে যে সার্ভিস কোটার তথ্য পেশ করেছিলেন, তা নিয়ে ও বিতর্ক তুঙ্গে ওঠে।
স্বাস্থ্য দফতর এবার তদন্ত কমিটি গঠন করে এই বিষয়ে সব কিছু খতিয়ে দেখবে। চার সদস্যর এই কমিটিতে বিশিষ্ট চার চিকিৎসক পার্থপ্রতিম প্রধান, মানস ব্যানার্জি, সোমনাথ দাস ও কৌশিক মিত্র আছেন। কমিটি দশ দিনের মধ্যে রিপোর্ট তৈরি করে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ইন্দ্রজিৎ সাহাকে তা পেশ করবে।
অভয়ার নৃশংস ধর্ষণ ও হত্যা কান্ডের দিন আর জি করে তাঁর উপস্থিতি নিয়েও প্রশ্ন ওঠে। এবার স্নাতকোত্তরে ভর্তি নিয়ে তাঁর বিরুদ্ধে তদন্ত কমিটি হওয়ায় তিনি রীতিমত বিপাকে বলে অভিজ্ঞ মহল মনে করেন।
অভীক দে-র সম্পর্কে সাধারণ যে কেউ কমিটির কাছে তথ্য জানাতে পারবেন। তাঁদের নাম পরিচয় গোপন থাকবে বলে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*