রোজদিন ডেস্ক: সংসদে, রাজনৈতিক পরিসরে তাঁরা প্রায় সর্বদাই একে অপরের বিরোধিতায় খড়্গহস্ত। সোমবার সেই তাঁদের ই দেখা গেল খোশ মেজাজে গল্প,হাসি তে মেতে উঠতে। সৌজন্যে সাংসদ সুপ্রিয়া সুলে। তাঁর কন্যার বিয়েতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিরোধী নেতা রাহুল গান্ধী, তাঁর মা সোনিয়া গান্ধী,বোন প্রিয়াঙ্কা গান্ধী ও তাঁর পরিবার সহ বহু রাজনৈতিক তারকারাই উপস্থিত ছিলেন। সুপ্রিয়ার পিতা শরদ পাওয়ার সহ অন্যরা অতিথিদের স্বাগত জানান। সেখানেই একে অপরের সঙ্গে কুশল বিনিময় সহ গল্পে মেতে উঠতে দেখা যায়। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই সব মুহুর্তের ছবি নিয়ে মশগুল আমজনতা ও।

Be the first to comment