রাজ্যের নাম Paschim Banga করার দাবি শমীক ভট্টাচার্যর

Spread the love

রোজদিন ডেস্ক: রাজ্যের নাম সব ভাষাতেই পশ্চিম বঙ্গ করার দাবি জানালেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য। বুধবার রাজ্যসভায় কেরালার নাম কেরলম সংক্রান্ত বিলের ওপর বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথা বলেন।
তিনি ওয়েস্ট বেঙ্গল নাম বদলে বাংলা সহ সব ভাষাতেই রাজ্যের নাম পশ্চিম বঙ্গ করার দাবি করেন।
প্রাক্তন তৃণমূল সরকার কে বিঁধে তিনি এই রাজ্যের নাম বাংলা করার প্রয়াসের সমালোচনা করেন।।
রাজ্যের নাম বাংলা ও ইংরেজি তেও পশ্চিম বঙ্গ করার জন্য তিনি দাবি করেন।
কেরলের নাম কেরলম করার জন্য ওই রাজ্যের অধিবাসীদের দীর্ঘ দিনের প্রয়াস ও সংগ্রাম কে শমীক ভট্টাচার্য অভিনন্দন জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*